হুগলী জেলায় জুট মিল সহ বন্ধ কল-কারখানা খোলার দাবিতে বিক্ষোভ ডেপুটেশনে শামিল এ আই ইউ টি ইউ সি*



_সুজিত নস্কর_
      
       হুগলি জেলায় ইন্ডিয়া জুট মিল, ওয়েলিংটন জুট মিল, ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুট মিল, গোন্দলপাড়া জুট মিল, নর্থব্রুক জুট মিল, সোনার বিস্কুট সহ আরো কিছু কারখানা সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশের মাধ্যমে বন্ধ রাখা হয়েছে ।



চটকল গুলি বন্ধ রাখার অজুহাত হিসেবে খাড়া করা হয়েছে কাঁচা পাটের দাম বৃদ্ধি, জুট কমিশনার অফিসের পাটের দামের সিলিং বেঁধে দেওয়া ইত্যাদি। আজ করোনা অতি মারী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির সময়ে হুগলি জেলায় কুড়ি হাজারের অধিক শ্রমিক অর্থাৎ লক্ষাধিক পরিবার পরিজনকে জীবিকা চ্যুত করা হয়েছে।  এছাড়া অবাধে চলছে কাঁচা পাটের বেআইনি ফাটকাবাজি ও মজুতদারী। ফলে এর মূল্য দিতে হচ্ছে চটকল শ্রমিকদের ও পাট চাষীদের।



 অবিলম্বে নিঃশর্তে সমস্ত বন্ধ জুট মিল সহ সমস্ত বন্ধ কারখানা খোলার দাবিতে , ঐ সমস্ত কারখানার শ্রমিকদের পূর্ণ মজুরি কমপেনসেশনের দাবিতে এবং শ্রমিক পরিবারগুলির পূর্ণ চিকিৎসা ও রেশনিং এর ব্যবস্থা করার দাবিতে এ আই ইউ টি ইউ সি (AIUTUC) হুগলি জেলা কমিটির পক্ষ থেকে শ্রীরামপুরের মহকুমা শাসক ও জয়েন্ট লেবার কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। 



এই দিন শ্রীরামপুর স্টেশনে অবস্থান বিক্ষোভের কর্মসূচি হয়। সেখানে বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা এ আই ইউ টি ইউ সির সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দিলীপ ভট্টাচার্য ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...