পাণ্ডবেশ্বরে সুভাষ উৎসবের উদ্বোধন করলেন মন্ত্রি মলয় ঘটক


সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :

 রবিবার দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজি-র জন্মজয়ন্তী । এদিন পাণ্ডবেশ্বরে বি,এড কলেজ চত্বরে আয়োজিত হয় সুভাষ উৎসব । মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ।


 ছিলেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি, বিডিও অভিষক মিশ্র সহ অন্যরা । জাতীয় পতাকা উত্তোলন, নেতাজির মূর্তিতে মাল্যদান, প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন মন্ত্রী মলয় ঘটক । উৎসবে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বয়সীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা । বক্তৃতায় মলয় বাবু নেতাজির বীরত্বের কথা বলার পাশাপাশি জানান দেশের প্রতিটি রাজধানীতে নেতাজি আবক্ষ মূর্তি আছে । 



নেতাজি শুধু বাংলা বা দেশ নয় গোটা বিশ্বের নায়ক । পাণ্ডবেশ্বরেও নেতাজির একটি আবক্ষ মূর্তি বসানোর প্রতিশ্রুতি দেন তিনি । বলেন বিএড কলেজ চত্বরে নেতাজি আবক্ষ মূর্তি বসানো হবে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...