গ্রামবাসীকে মারধরের অভিযোগ ইসিএলের আধিকারিক এর বিরুদ্ধে




সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :

 রবিবার এক গ্রামবাসীকে মারধরের অভিযোগ উঠল ইসিএলের এক আধিকারিকের বিরুদ্ধে । অভিযুক্তের বদলির দাবিতে খনির উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালো স্থানীয়রা । ঘটনাটি কুমারডিহি "বি"- কোলিয়ারি-র ।
রবিবার ইসিএলের বাকোলা এরিয়ার কুমারডিহি "বি"- কোলিয়ারি-তে এক আধিকারিকের বিরুদ্ধে গ্রামবাসীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ায় । ঘটনা সুত্রে জানা যায়, কুমারডিহি কোলিয়ারির সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে । চলতি মাসের ২১ তারিখ জমির বিনিময়ে চাকরির দাবিতে কোলিয়ারি চত্বরে বিক্ষোভ দেখিয়েছিল জমিদাতাদের একাংশ । সেই বিরোধ এখনো মেটেনি । এরমধ্যে আজ রবিবার কুমারডিহি গ্রামের বাসিন্দা বাপ্পাদিত্য মুখোপাধ্যায় কোলিয়ারি সাভিয়ার তুষার কান্তি মণ্ডলের সাথে চাকরির বিষয় নিয়ে আলোচনা করতে যান । ফেরার পথে তুষার কান্তি বাবুর নেতৃত্বে বেশ কয়েকজন বাপ্পাদিত্য বাবু-র ওপর চড়াও হন বলে অভিযোগ । ঘটনার কথা জানাজানি হতেই কোলিয়ারি চত্বরে জড়ো হন ক্ষুব্দ বাসিন্দারা । কলিয়ারির উৎপাদন বন্ধ করে অভিযুক্তের বদলি ও শাস্তির দাবি জানান তারা ।



 ঘটনাটি ঘিরে বেশ কয়েক ঘন্টা কোলিয়ারি অচল থাকে । স্থানীয় বাসিন্দা প্রবীর ব্যানার্জি জানান, অভিযুক্ত সাভিয়ার তুষারকান্তি বাবু জমির বিনিময় চাকরির জন্য গ্রামবাসীদের কাছ থেকে কাট মানি চাইছেন । তা না পেয়ে বহিরাগতদের এনে জমিদাতাদের ভয় দেখানোর চেষ্টা করছেন তিনি । যদিও তুষারকান্তি বাবু তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন । সংশ্লিষ্ট কোলিয়ারির ম্যানেজার পল্লব ব্যানার্জি বলেন আজকের ঘটনার সাথে সংস্থার কোন সম্পর্ক নেই । এটা দু'জনের ব্যক্তিগত ঝামেলার বিষয় । উৎপাদন ব্যাহত হওয়ায় সংস্থার আর্থিক ক্ষতি হলো বলে জানান পল্লব বাবু ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...