সংবাদদাতা, লাউদোহা :
সোমবার রাজ্যে শুরু হল 12 থেকে 15 বছর বয়সী স্কুল পড়ুয়াদের কোভিড টিকাকরণ কর্মসূচি । পড়ুয়াদের মধ্যে টিকা নিতে ভীতি বা দ্বিধা যাতে না থাকে সেই জন্য বেশ কয়েকদিন ধরেই প্রশাসনিক স্তরে চলছিল প্রস্তুতি । এদিন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর এনসি হাইস্কুলে গিয়ে দেখা যায় টিকা নিতে উৎসাহিত ছাত্রীদের উপস্থিতি । স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় দাস ও স্কুল পরিচালন সমিতির সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানান টিকা নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও সচেতনতা গড়ে তোলা হয়েছে । আজ টিকা নেওয়ার জন্য দ্বাদশ শ্রেণীর 100 জন ছাত্র-ছাত্রী নাম নথিভুক্ত করিয়েছিল ।
তারা সকলেই এদিন টিকা নিয়েছে বলে জানান তারা । লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক জানান প্রথমদিন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে পড়ুয়াদের টিকাকরণ এর কাজ ।

