বিদ্যুতের খুঁটিতে লরির ধাক্কা ,বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ।



সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : 

সবজি বোঝাই লরির ধাক্কায় ভেঙ্গে পরলো বিদ্যুতের খুঁটি । বন্ধ রাখা হয়েছে এলাকায় বিদ্যুৎ পরিষেবা । চলছে মেরামতের কাজ । শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর গ্রামের হাট তলায় ।
শুক্রবার ভোররাতে বৈদ্যনাথপুর গ্রামের হাট তলায় সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি । ভোরবেলায় ঘটনাটি ঘটায় বড়োসড়ো বিপদ এড়ানো গেছে বলে এলাকাবাসীর দাবি । স্থানীয়রা জানান সোম, বুধ শুক্রবার এই তিনদিন হাট তলায় হাট বসে । সারাদিন ক্রেতা বিক্রেতার ভীড় থাকে । ব্যস্ত সময়ে ঘটনাটি ঘটলো বড়-ছোট বিপদ ঘটতে পারতো বলে স্থানীয়দের আশঙ্কা । 



ঘটনার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এলাকায় । মেরামতির জন্য ঘটনাস্থলে পৌঁছেছে বিদ্যুৎ দপ্তর এর কর্মীরা । উপস্থিত রয়েছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ চেম্বার অব কমার্সের কর্মকর্তারাও । মেরামতের কাজ চলছে । দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানান বিদ্যুৎ দপ্তর এর কর্মীরা ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...