যুবকের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য

 মালদা:- 

এক যুবকের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য রবীন্দ্র ভবন এলাকায় গৌড়বঙ্গ ইউনিভার্সিটির সামনে।

 



জানা যায় মঙ্গলবার সকালে ইউনিভার্সিটির সামনে হাই ড্রেনে জলে পুরো দেহ ডুবা এবং মুখ ওপরে ভাসা অবস্থায় অজ্ঞাত পরিচয় যুবকের দেহ পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা। 

এই ঘটনায় ইংরেজবাজার থানায় খবর দিলে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃত অজ্ঞাত পরিচয় যুবকের দেহ  উদ্ধার করে ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কি কারণে এই ঘটনা ঘটলো বা তার নাম পরিচয় কি সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...