প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ ।



সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :

 সোমবার পাণ্ডবেশ্বর বাজারে সংযুক্ত কিষান মোর্চা সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয় । উপস্থিত ছিলেন কীর্তন কোটাল সহ সংগঠনের অন্যান্যরা । বিক্ষোভ শেষে দাহ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল । সংগঠনের নেতা কীর্তন কোটাল জানান কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত সাত'শ কৃষকের মৃত্যু হয়েছে । বহু কৃষক নেতাদের নামে মিথ্যা মামলায় করা হয়েছে ।



 আন্দোলনরত কৃষকদের গাড়িতে পিষে মারার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে । আন্দোলনের চাপে বিতর্কিত বিল প্রত্যাহার হলেও কৃষকদের সব দাবি এখনো পূরণ হয়নি । মৃত কৃষক পরিবারগুলিকে ক্ষতিপূরণ, কৃষক হত্যায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র-এর গ্রেপ্তারের দাবিতে এ দিন প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে জানান তিনি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...