__সুজিত নস্কর_
জোতগিরি খেলার মাঠে অনুষ্ঠিত হলো বি রা সা ফুটবল একাডেমী আয়োজিত নার্সারি ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল বলুহাটি স্পোটিং এ্যসোসিয়েশন ও বি রা সা ফুটবল একাডেমী। ফাইনাল ম্যাচটি খুবই উপভোগ্য হয়ে ওঠে, দুই খুদে খেলোয়াড় দের লড়াকু মানসিকতার জন্য।
বলুহাটি স্পোটিং এর খেলোয়াড়রা ধারে ভারে কিছুটা এগিয়ে থাকলেও অল্প দিনে তৈরি বি রা সা একাডেমীর খেলোয়াড় রাও সুন্দর ফুটবল খেলা উপহার দেয় উপস্হিত দর্শক দের।
খেলায় বলুহাটি স্পোটিং এ্যসোসিয়েশন ২-০গোলে জয়লাভ করে।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অপু ভট্টাচার্য্য ও অরূপ সাঁতরা।
বলুহাটি স্পোটিং এ্যসোসিয়েশন কোচ অসিত ঘোষ ও তাঁর খেলোয়াড় দের হাতে উইনার্স ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি বি রা সা ফুটবল একাডেমীর প্রশিক্ষক প্রফুল্ল পাঁজি সহ তাঁদের খেলোয়াড় দের হাতে রানার্স ট্রফি তুলে দেন মাকড়দহ ২নং গ্রাম পঞ্চায়েতের সদস্য সুবীর নস্কর।


