কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমী মিশনের ৭ম প্রতিষ্ঠা দিবস উদযাপন।




উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমী মিশন এর প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্য স্বেচ্ছায় রক্তদান শিবির ও পাগড়ী প্রদান এবং  ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মিশনের কনফারেন্স রুমে।


 উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এদিন উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সম্পাদক হাজী আকবর আলী সাহেব চেয়ারম্যান শিক্ষক মাসউদুর রহমান , 



সিরাতের রাজ্য সম্পাদক ও মিশনের ডাইরেক্টর আবু সিদ্দিক খান, সহ সম্পাদক মাওলানা মোস্তাকিম মন্ডল, ম্যানেজিং কমিটির সভাপতি, আলহাজ্ব মোজাম্মেল হক, সদস্য মাওলানা তরিকুল ইসলাম, শিক্ষক আবেদীন হক আদী, সঞ্চালক প্রসেনজিৎ রাহা, মিশনের প্রধান শিক্ষক মোজাফফর রহমান, সহকারী প্রধান শিক্ষক কুতুবউদ্দিন সরদার, আল হেরা আল জামিয়াতুল ইসলামিয়ার হেড হুজুর হাফেজ সাবির উদ্দিন, মুফতি তৈয়ব, বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সুপার মাওলানা সহিদুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন কাসেমী, মাওলানা  সামসুদ্দোহা কাসেমী, রুমিয়া ইয়াসমিন প্রমুখ।



ডিরেক্টর আবু সিদ্দিক খান সাহেব বলেন, কাটিয়াহাট আল হেরা মিশন হলো রাজ্যের একটি অনন্য মিশন। একাধারে নার্সারী, মাদ্রাসা বিভাগ ও আছে। লকডাউনে অনলাইন গুগল মিটে ক্লাস হচ্ছে। এদিন ৭ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে রক্তদান শিবির ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, পুরুষ মহিলা মিলে এদিন ৫৬ জন রক্তদান করেন।



 ছাত্ররা কেরাত, গজল, ইংরেজি বক্তব্য, উর্দু বক্তব্য, মোকালামা ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হয়। 
সম্পাদক হাজি আকবর আলি সরদার বলেন, আজ ৩৪ জন কৃতী ছাত্র ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়, মিশনের বর্তমান ২০০ জন ছাত্র বিদ্যমান আছে আগামীতে আমরা গার্লস মিশন ও  পলেটিকনিক কলেজ করার ইচ্ছে আছে। এদিন মাদ্রাসা বিভাগ থেকে ৪ জন হাফেজে কুরআন পাগড়ি প্রদান করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...