গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ।



সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : 

মঙ্গলবার গলায় ফাঁস লাগা অবস্থায় উদ্ধার হল এক যুবকের মৃতদেহ । ঘটনাটি কুমারডিহি গ্রামের সৌমন্ডল পাড়ার । মৃত যুবকের নাম সুবীর সৌমন্ডল (৪০) ।

মঙ্গলবার সকালে কুমারডিহি গ্রামের সৌমন্ডল পাড়ায় নিজের বাড়ি থেকে উদ্ধার হলো গলায় ফাঁস লাগানো অবস্থায় সুবীর সৌমন্ডল নামে এক যুবকের মৃতদেহ । স্থানীয় সূত্রে জানা গেছে আগামী বৃহস্পতিবার সুবীর বাবুর বিয়ে হওয়ার কথা ছিল । এদিন বাড়ির লোকেরা বিয়ের আয়োজনে ব্যস্ত ছিলেন । 



সকাল নটা নাগাদ বাড়ির মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় সুবীর বাবু কে দেখেন পরিজনেরা । সুবীরবাবু কে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ইসিএলের শ্যামসুন্দরপুর এরিয়া হাসপাতলে । সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ । বিয়ের দু'দিন আগে যুবকের আত্মহত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...