
হাওড়া জেলার দেউলটি স্টেশনের নাম পরিবর্তন করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার প্রস্তাব জানালো স্বেচ্ছাসেবী সংগঠন "স্বজন",
ভোলবদল দেউলটি স্টেশনের? দেউলটি স্টেশন কি এবার শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়স্টেশন হচ্ছে?শরৎচন্দ্রের প্রয়ান দিবসে তারই বসত বাড়িতে মাল্যদান করে এমনই দাবি জানিয়ে দেউলটি স্টেশন ম্যানেজারকে চিঠি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন "স্বজন"।
কিন্তু, হঠাত্ দেউলটি স্টেশন কে শরৎচন্দ্র স্টেশন করার উদ্যোগ কেন?
যুক্তি দিচ্ছেন বাগনান স্বেচ্ছাসেবী সংস্থা স্বজনের চন্দ্রনাথ বসু।
তিনি বলেন বাগনান কেন্দ্রের মধ্যে পড়ে গ্রামীণ হাওড়ার সামতাবেড় গ্রাম।
এই গ্রামেই থাকতেন অমর কথা শিল্পী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়।
তিনি থাকাকালীন একাধিক সাহিত্য সৃষ্টি করে গেছেন যা আমাদের কাছে এক গর্বের বিষয় এবং এই শরৎ চন্দ্রের বাড়ি ঘিরেই বহু আবেগ জড়িয়ে আছে সাহিত্য প্রেমী মানুষদের কাছে।
সরকার অনেক আগেই তাঁর বাড়িটি হেরিটেজ ঘোষণা করেছেন এবং তার বাড়ি যেতে গেলে এই দেউলটি স্টেশনেই নামতে হয় সবাইকে ।আমরা জানি ভারত বর্ষে এমন অনেক স্টেশন আছে যা বহু সাহিত্যিক অভিনেতার নামে।
তাই দেউলটি স্টেশন ও যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর নামে নামাঙ্কিত করা হয় তাহলে সাহিত্য প্রেমী মানুষেরা সব থেকে বেশি খুশি হবেন বিশিষ্ট সমাজ সেবী মানস বসু বলেন।
উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ অনেক আগেই এই বক্তব্য দিল্লীর পার্লামেন্ট এ বলেছেন এবং বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন ও বহুবার চেষ্টা করেছেন কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নেয়নি ,তাই আজ আবার আমরা স্বজনের পক্ষ থেকে আবারও একবার ডেপুটেশন দিয়ে গেলাম যাতে এই নাম খুব দ্রুত পরিবর্তন করা হয়।

