কোভিদ বিধিনিষেধ মেনে চলা ও করোনা সচেতনতার প্রচারে রাজপথের নামলেন হাওড়া জেলার,উদয়নারয়নপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা।
উদয়নারয়নপুরে বিডিও প্রবীর কুমার শীট ও উদয়নারায়নপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক পাঁজাকে সঙ্গে নিয়ে গাড়িতে করে শুক্রবার উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকার বাজার ঘুরে ঘুরে সচেতনতা প্রচার করলেন।
করোনার তৃতীয় ঢেউ আটকানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন যাতে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করেন সকলেই।
এদিন সচেতনতার প্রচারে বিধায়কের সঙ্গে ছিলেন উদয়নারায়ণপুর ও আমতা-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি যথাক্রমে সুলেখা পাঁজা, ধনঞ্জয় বাকুলি,উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ লকাই দাস সহ আরও অনেকে।
উদয়নারয়নপুরে অধিকাংশই ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং যারা এখনো ভ্যাকসিন নিতে বাকী আছে তাদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদনও জানান বিধায়ক সমীর কুমার পাঁজা।
ব্লক প্রশাসনের পক্ষ থেকে উদয়নারায়নপুর এলাকায় মঙ্গল ও বৃহস্পতিবার সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান।