'বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি'র বাগনান আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হল। কোভিড সতর্কতা ও দূরত্ব বিধি মেনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা সম্পাদক শ্রীমন্ত ধাড়া। সভাপতিত্ব করেন বিশ্বজিৎ সামন্ত। প্রধান অতিথি হিসাবে ভাষণ দেন বি-পি-টি-এ 'র রাজ্য কমিটির কোষাধ্যক্ষ মেঘনাথ খামরই।


