অতসী দাস,শ্যামপুর ,
স্বাধিনোত্তর যুগের প্রখ্যাত
সমাজ সেবী, পথ প্রদর্শক,শিক্ষানুরাগী সৈয়দ হোসেন ১৯৭২ সালে গুটিনাগোড়ী আলোকতীর্থ বিদ্যানিকেতন নামের একটি চারা গাছ রোপন করেন। সৈয়দ সাহেবের সেই চারা গাছটি আজ মহিরুহে পরিনত হয়েছে।
আজ উচ্চ মাধ্যমিক এই বিদ্যানিকেতনের সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই দিনটিকে স্মরনীয় করে রাখতে বিদ্যালয় পরিচালন সমিতি সৈয়দ হোসেন সাহেবের আবক্ষ মুর্তি স্থাপন করেন। পরিচালন কমিটির সভাপতি নুরুল আফসার নাজির ও প্রধান শিক্ষক প্রণব কুমার সামন্ত জানান সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের মিলন উৎসবের আয়োজন করেছি সঙ্গে থাকছে নানান বিচিত্রানুষ্ঠান।
সৈয়দ সাহেবের আবক্ষ মুর্তিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী মাননীয় পুলক রায়।
আগামীদিনে এই বিদ্যালয় থেকে বহু গুনী ছাত্র ছাত্রী তৈরী হবে বলে আশা ব্যাক্ত করেন তিনি। সুলেখা সামন্ত, চাঁদমণি খাতুন, মিতালী ঘোষ, এই তিন জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীর হাতে উপহার তুলে দেন মন্ত্রী পুলক রায়।




