আবাসন থেকে উদ্ধার হল রেলকর্মীর মৃতদেহ , মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ।




সংবাদদাতা, অন্ডাল :

 আবাসন থেকে উদ্ধার হল এক রেলকর্মীর মৃতদেহ । ঘটনাটি অন্ডালের 13  নম্বর রেল কলোনি এলাকার । মৃতের নাম সত্যেন্দ্র কুমার ভাস্কর (৪১) । মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ । 
বুধবার সকালে অন্ডালের ১৩ নম্বর রেল কলোনি এলাকার আবাসন থেকে উদ্ধার হল সত্যেন্দ্র কুমার ভাস্কর নামে এক ব্যক্তির মৃতদেহ । রেলে লোকো পাইলট হিসাবে কর্মরত বিহারের পার্টনার বাসিন্দা সত্যেন্দ্র বাবু আবাসনে একাই থাকতেন । পরিবার থাকে দেশের বাড়িতে । বুধবার সকালে আবাসনে খাটের উপর পড়ে থাকতে দেখা যায় তার দেহ । সহকর্মী তথা ইস্টার্ন রেলওয়ে উমেন্স ইউনিয়নের অন্ডাল শাখার সম্পাদক বিকাশ প্রসাদ জানান সত্যেন্দ্র বাবু কে ফোনে যোগাযোগ করে তার উত্তর না পাওয়ায় খোঁজ করতে এদিন সকালে তার আবাসনে যায় । আবাসনের দরজা খোলা ছিল, খাটের উপর ছিল সত্যেন্দ্রর বাবুর দেহ । দেহের বেশ কয়েকটি জায়গায় ছিল আঘাতের চিহ্ন । জিআরপি কে খবর দেওয়া হলে তারা এসে সত্যেন্দ্র বাবুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বলে জানান বিকাশবাবু । 



খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল নেতা রুপেশ যাদব । তিনি জানান মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে । যা যথেষ্ট সন্দেহ জনক । সত্যেন্দ্রর বাবুকে খুন করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন রুপেশ বাবু । ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ । এসিপি (অন্ডাল) তৌহিত আনসারী জানান তদন্ত সবে শুরু হয়েছে । সব দিক খতিয়ে দেখা হচ্ছে । ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে তৌহিত বাবু জানান । উল্লেখ্য ২০০৯ সালে এই এলাকা থেতেই  উদ্ধার হয়েছিল এক দম্পতির মৃতদেহ । অন্ডাল রেল স্টেশন সংলগ্ন আবাসনে কিছুদিন আগে ছিনতাই-এর একটি ঘটনা ঘটে । বারবার অপরাধমূলক ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...