সাহিত্য সভা ও সাহিত্য পত্রিকা প্রকাশ অনুষ্ঠান





মোহাম্মাদ সানাউল্লা,লোহাপুর:

এক ঝাঁক লেখক,কবি, সাহিত্যিকের উদ্যোগে আয়োজিত হল বার্ষিক সাহিত্য সভা ও অক্সিজেন সাহিত্য পত্রিকার প্রকাশ অনুষ্ঠান।



শনিবার সকাল থেকেই সাহিত্য অনুষ্ঠানটি আয়োজিত হয় নলহাটি দু নম্বর ব্লকের লোহাপুর বাজার অক্সিজেন চক্র ভবনের কবি জীবনানন্দ মঞ্চে। আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক অক্সিজেন সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করেন অক্সিজেন সাহিত্যের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাসুদেব চন্দ্র চন্দ। 



এদিন সকাল থেকেই বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত লেখক, কবি,সাহিত্যিকেরা স্বরোচিত লেখা পাঠ করে আনন্দ-উৎসবে মেতে ওঠেন অক্সিজেন সাহিত্য পরিবারের সদস্যরা।অক্সিজেন সাহিত্য পত্রিকার সম্পাদক গোপাল চন্দ্র দাস বলেন, বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সংক্রমনের আতঙ্কে যখন সবাই আতঙ্কিত, করোনার ঢেউ অমিক্রণ যখন দোড় গোড়ায়, তখন করোনার বিধি মেনে,অতিমারীর ভ্রুকুটি এড়িয়ে আমাদের বার্ষিক অক্সিজেন সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। 



উপস্থিত ছিলেন রাজেন সাহু,বরুণ কর্মকার, গোপাল চন্দ্র দাস,মোহাম্মদ রফিউদ্দিন খোকন, মৃন্ময় মজুমদার,তানজিলাল সিদ্দিকী, শফিকুল হাসান মহাদেব পাল, কৃষ্ণ চন্দ্র দাস তুষার চ্যাটার্জী, চন্দন বয়রা,সুকুমার ভাস্কর,শিশু শিল্পী অরুনিমা মজুমদার সহ অন্যান্যরা।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...