সম্প্রীতির ষোলতম বর্ষ ডোমজুড় বইমেলা

 



অতসী দাস,ডোমজুড়:

সম্প্রীতি পরিচালিত  ষোলতম ডোমজুড় বইমেলা শুরু হল ঊনত্রিশে জানুয়ারি থেকে। চলবে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত। বই মেলার  শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল।বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ডোমজুড় বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ। উপস্থিত ছিলেন বহু বইপ্রেমি মানুষ জন।এই মেলায় বিশিষ্ট লেখক গৌতম নন্দীর  'ঐতিহ্যের হাওড়া' নামের একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করেন মাননীয় বিধায়ক কল্যাণবাবু।



 মেলার উদ্যোক্তাদের মধ্যে অন্যতম বাপী ঠাকুর বলেন, গৌতম বাবুর লেখা বইটি হাওড়া জেলার ঐতিহ্য গুলিকে নতুন করে চিনতে সাহায্য করবে। বই মেলার উদ্যোক্তারা জানিয়েছেন, করোনা বিধি মেনে নয়দিনের এই মেলায় থাকছে নানান সাংস্কৃতিক ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...