সংবাদদাতা, অন্ডাল :
বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুটি তাজা বোমা উদ্ধার হয় সিদুলি রেল গেট সংলগ্ন বাদ্যকর পাড়ায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অন্ডাল থানার সিদুলি রেল গেট সংলগ্ন বাদ্যকর পাড়া থেকে উদ্ধার হলো দুটি তাজা বোমা । ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । সূত্র মারফত জানা যায়, কয়লার ডিও (ডেলিভারি অর্ডার ) -র দখল কে ঘিরে ঝামেলার সূত্র । এদিন সন্ধ্যা বেলায় সিদুলি রেলগেট সংলগ্ন রঞ্জিত বর্ণওয়াল এর দোকানের সামনে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনবহাল ফাঁড়ির পুলিশ । পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুই গোষ্ঠীর লোক জনেরা । রঞ্জিত বর্ণওয়াল এর দোকানের সামনে থেকে পুলিশ উদ্ধার করে দুটি তাজা বোমা । বোমা গুলি কেন মজুদ করা হয়েছিল তদন্ত করে দেখছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায় এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে । বিরোধকে কেন্দ্র করে এখানে মাঝে মধ্যে ঝামেলা ও হয় । পুলিশ জানায় তদন্ত শুরু হয়েছে । সব দিক খতিয়ে দেখা হচ্ছে ।

