মোবাইল ছিনতাইকারীদের গনপ্রহার,




মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে বাইক পুড়িয়ে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উলুবেড়িয়ার কুলগাছিয়া জয়নগর পশ্চিম পাড়ায়।



 স্থানীয় সূত্রে জানা দুই যুবক বাইকে করে এসে এক পথচারীর ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে যায়।চিৎকার-চেঁচামেচিতে ধাওয়া করে ধরে ফেলে। উত্তেজিত গ্রামবাসীরা দুই যুবককে গণধোলাই দিতে থাকে। ছিনতাইকারীর বাইকে পর্যন্ত আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। 



 খবর পেয়ে ঘটনাস্থলে  আসে উলুবেড়িয়া থানার পুলিশ এসে দুই যুবককে উদ্ধার করে নিয়ে যায়।দুই যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...