বাবাই সূত্রধর, গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর ,
১৪জানুয়ারী; শহরের হাই রোড এলাকার শনি মন্দির থেকে সোনাদানা সহ টাকা-পয়সা চুরির ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে শহরজুড়ে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাই রোডের ঘটনা।
গত দুই বছর আগে গঙ্গারামপুর শহরের গাড়িচালকদের একটি সংগঠন হাই রোড এলাকার ৫২২ নম্বর জাতীয় সড়কের পাশে শনি মন্দির প্রতিষ্ঠা করেন। গাড়িচালকেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে সপ্তাহের প্রতি শনিবার সেই মন্দিরে পূজার্চনার ব্যবস্থা করে থাকেন। মন্দিরের মূর্তি তে বেশকিছু সোনাদানা দান করেছিলেন তারা।
প্রতিদিন গাড়ি নিয়ে চালকেরা স্ট্যান্ডে আসার পর কোথাও বের হবার আগে সে মন্দিরে প্রণাম করে বের হয়ে থাকেন। গতকাল পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও গতকাল রাত্রিবেলায় শনি মন্দিরের মূর্তি থেকে সোনাদানা সহ দানপত্র থেকে টাকা পয়সা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
সকালবেলায় মন্দিরে পুরোহিত পুজো দিতে গিয়ে দেখেন শনি মূর্তিতে থাকা সোনাদানা সহ দানপত্রের টাকা চুরি গিয়েছে। যে ঘটনা সামনে আসতেই মন্দির কমিটির সদস্যদের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়।খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। রাত্রিবেলায় থানার পেট্রোলিং থাকার শর্তেও শহরের মাঝে হাই রোড এলাকা থেকে এমন চুরির ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

