সংবাদদাতা, অন্ডাল :
চলতি মাসের 25 তারিখ অন্ডালে মদনপুর এলাকায় একটি মোবাইল টাওয়ার থেকে চুরি হয় ব্যাটারি । সেই ঘটনায় জড়িত শফিক আনসারী নামে এক দুষ্কৃতীকে শুক্রবার রাতে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ । ধৃতের বাড়ি রানীগঞ্জের রোনাই গ্রামের বাউরি পাড়া এলাকায় । শরিফ আনসারিকে জেরা করে ব্যাটারি চুরির ঘটনায় আরও চার জনের নাম জানা গেছে । তাদের সন্ধানে তল্লাশি চালাছে পুলিশ । শনিবার ধৃত শফিক আনসারিকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে সাতদিনের নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় পুলিশ । অন্যদিকে শনিবার সকালে অন্ডাল দক্ষিণ বাজার হাটে মোবাইল চুরি করার সময় জনতার হাতে ধরা পড়ে দুই দুষ্কৃতী ।
হাটে আসা এক ক্রেতার মোবাইল চুরি করার পর অন্য একজনের পকেট থেকে মোবাইল চুরি করতে যাবার সময় জনতার হাতে ধরা পড়ে ঐ দুই চোর । গণধোলাই দেওয়ার পর দুজনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে বলে স্থানীয়রা জানান ।

