সংবাদদাতা, অন্ডাল :
বৃহস্পতিবার গলায় ফাঁস লাগা অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ । ঘটনাটি উখড়া গ্রামের আনন্দমোড় এলাকার । মৃত ব্যক্তির নাম কার্তিক চন্দ্র ভদ্র (৪০) ।
বৃহস্পতিবার সকালে উখরা গ্রামের আনন্দ মোড় এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো গলায় ফাঁস লাগানো অবস্থায় কার্তিক চন্দ্র ভদ্র নামে এক ব্যক্তির মৃতদেহ । স্থানীয়রা জানান আসানসোলের মহিশীলা-র বাসিন্দা কার্তিক বাবু বেশ কয়েক মাস ধরে আনন্দ মোড়ে ভাড়া বাড়িতে একাই থাকতেন । এদিন সকালে বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় কার্তিক বাবুর দেহটা জানলা দিয়ে দেখতে পান প্রতিবেশীরা । খবর দেওয়া হয় উখরা পুলিশ আউটপোস্টে । পুলিশ এসে দেহ-টি উদ্ধার করে নিয়ে যায় । মৃতের আত্মীয়দের খবর দেওয়ার পাশাপাশি কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।
