সংবাদদাতা, অন্ডাল :
বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী । বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হচ্ছে মহান মনীষী-কে । দিনটিকে স্মরণীয় করে রাখতে করোনা সচেতনতা কর্মসূচি পালন করল "প্রয়াস"- নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন । অভিনব কায়দায় সচেতনতা-র বার্তা দিল বাসিন্দাদের ।
এদিন সংগঠনের সদস্যরা স্বামী বিবেকানন্দ, ডাক্তার, নার্স সেজে ঘুরলেন স্কুল মোড়, বাজার, সার্কাস ময়দান সহ উখরা গ্রামের বিভিন্ন এলাকা । স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যারা রাস্তায় বেরিয়ে ছিলেন তাদেরকে সতর্ক করার পাশাপাশি মাস্ক ও পরিয়ে দিতে দেখা যায় তাদের । বাজারে যেসব ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক ছিলনা তাদের-কে ধমক ও দেন বিবেকানন্দ, ডাক্তার-নার্স-রা ।
সংগঠনের এই অভিনব প্রচার দেখতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন কৌতুহলী পথচলতি মানুষজন । করোনার আবির্ভাব কাল থেকে-ই অসহায় মানুষদের সাহায্যের পাশাপাশি সচেতনতা প্রচার তারা চালিয়ে যাচ্ছেন বলে জানান সংগঠনের সদস্যরা ।


