সংবাদদাতা, অন্ডাল :
চলতি মাসের ৩-রা জানুয়ারি রাজ্যে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সী স্কুল পড়ুয়াদের কোভিড টিকাকরণ কর্মসূচি । এদিন অন্ডাল ব্লকের উখরার পুলিনবিহারী গোষ্ঠ বিহারী বালিকা বিদ্যামন্দির হাইস্কুলে শুরু হলো পড়ুয়াদের টিকাকরণ । স্কুলে উৎসাহের সাথে টিকা নিতে দেখা যায় পড়ুয়াদের । আজ টিকা নিতে দশম ও দ্বাদশ শ্রেণীর ৩৫০ জন ছাত্রী নাম নথিভুক্ত করিয়েছিল । তারা সকলেই এদিন টিকা নিয়েছে ।
আগামী ১৫ ও ১৭ তারিখ আবার স্কুলে টিকাকরণ শিবির হবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা ইপ্সিতা দে । অন্ডাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক জানান প্রথমদিন সংশ্লিষ্ট স্কুলে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে পড়ুয়াদের টিকাকরণ এর কাজ । সরকারি স্বাস্থ্যবিধি মেনে এদিন টিকাকরণ শিবির হয় বলে জানান স্কুলের পরিচালন সমিতির সভাপতি শরণ সাইগল ।

