আবার লোকালয়ে ধরা পড়ল নীল গাই ।ইসলামপুর মহকুমায় ।


সুবল গোপ ,উত্তর দিনাজপুর ।

লোকালয়ে ধরা পড়ল একটি নীলগাই এলাকায় চাঞ্চল্য । 


জানা যায় সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বড় পটুয়া গ্রামে স্থানীয়রা একটি নীলগাই দেখতে পায় । এরপর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষ ভিড় জমান এবং নীলগাই টিকে ধরে ফেলেন । খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে চোপড়া কানকি ও রায়গঞ্জ বন দফতরের কর্মীরা এসে নীলগাই টিকে  আর করে কুলিক বন বিভাগে নিয়ে যান । 



উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলায় এর আগে বেশ কয়েকটি নীলগাই লোকালয় থেকে উদ্ধার হয় । নীলগিরি উদ্ধারে ঘটনাস্থলে ছুটে আসেন বন দপ্তরে কর্মী স্বপন ভট্টাচার্য্য ও রাম কুমার মাহাতো ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...