সংবাদদাতা, অন্ডাল :
উখড়া গেমস অ্যান্ড কালচার এসোসিয়েশন পরিচালিত নকআউট টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ইস্টার্ন রেল আসানসোল । সোমবার স্থানীয় কে,বি ইনস্টিটিউশন স্কুল মাঠে ফাইনাল খেলায় সুব্রত ক্রিকেট একাডেমি (পূর্ব বর্ধমান)-কে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা । এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে সুব্রত ক্রিকেট একাডেমি ( পূর্ব বর্ধমান ) নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১৩৪ রান । জবাবে ব্যাট করতে নেমে দু-ওভার বাকি থাকতেই ছ'উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইস্টার্ন রেল ।
ফাইনাল খেলাটি তে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের তন্ময় পরামানিক । ম্যান অফ দ্যা টুর্নামেন্ট এর পুরস্কার পান সুব্রত ক্রিকেট একাডেমির ভানু আনন্দ । এদিন ফাইনাল খেলাটি হয় দর্শকশূন্য মাঠে । স্বাস্থ্য বিধির কারণেই দর্শকদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানান সংগঠকরা ।

