মফিজুল হক,
1লা জানুয়ারী শনিবার 2022,ভগবানগোলা বিধানসভার সর্ব ভারতীয় তূনমুল কংগ্রেসের উদ্যোগে 25তম তূনমুল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিশ্বজয়ী যে 64টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে যেমন কন্যাশ্রী, রুপশ্রী,কূষক বন্ধু, পুরোহিত ভাতা, ইমাম ভাতা, লক্ষী ভান্ডার ইত্যাদি ইত্যাদি প্রকল্প গুলোর ব্যানার নিয়ে পাঁচ হাজার কর্মী সমর্থকদের নিয়ে বিরাট মিছিল বের হয়। সাংসদ আবু তাহের খান বলেন,আজ প্রতিষ্ঠা দিবসটি খুব সুন্দর ভাবে পালন হয়েছে। উক্ত অনুষ্ঠানের উদ্যোগতাদের অভিনন্দন জানিয়েছেন। বিধায়ক ইদ্রিস আলী জানান,যত গুলো প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে তার মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ হলো ভগবানগোলা বিধানসভার প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানটি।তিনি আরও বলেন,2024 সালে বিজেপি শেষ হয়ে যাবে এবং মোদিজীকে পরাজিত করে ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
500জনকূতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়,100জন গুনীজনদের সম্বর্ধনা দেওয়া হয়।অনুষ্টানে উপস্হিত ছিলেন সাংসদ আবু তাহের খান,বিধায়ক ইদ্রিশ আলি,দুই ব্লক সভাপতি এবং শাখা সংগঠনের নেতা কমী'সহ সমথ'কগন ।সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করে প্রতিষ্ঠা দিবস উদযাপনটি আজকের মতো সমাপ্তি ঘটে।


