তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরে ৩০০জন রক্তদাতা রক্তদান করলেন শ্যামপুরের বারগ্ৰামের বনমালীনগরে।
শনিবার ১লা জানুয়ারি ২০২২,তৃণমূল কংগ্রেসের২৫তম প্রতিষ্টা দিবস ,এই উপলক্ষে বারগ্ৰাম অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যঙব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির,
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারগরঘ ও পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়,সাংসদ সাজদা আহমেদ,বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন,শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল,আমতার বিধায়ক সুকান্ত পাল,শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা,হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল,
হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ তথা শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা,বারগ্ৰাম অঞ্চল প্রধান প্রনব ঘোষ,উপপ্রধান কুন্তল বেরা সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে শ্যামপুর ১নং ব্লকের বালিচাতুরী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাতাপাড়া মোড়ে রক্তদান শিবিরে ২১৪ জন রক্তদাতা রক্তদান করেন, উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়,জেলা পরিষদের সদস্য অজয় মন্ডল, করবী ধুল,শ্যামপুর১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ নাসরিন, বালিচাতুরী পঞ্চায়েত প্রধান শ্যামল পুরকাইত সহ অন্যান্য।
অনুষ্ঠানে রক্তদান ছাড়াও ৬০০জন দুস্থ ব্যাক্তিকে শীতকালীন কম্বল বিতরন করা হয়।






