বীরভূম জেলার রামপুরহাট শহরে অনুষ্ঠিত হলো এআইডিএসও'র দশম জেলা সম্মেলন। বিপুল উৎসাহে, শিক্ষা স্বার্থ বিরোধী সরকারী নীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান নিয়ে শহরে জুড়ে মিছিলের মাধ্যমে সম্মেলনের বার্তা শহরবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়। সম্মেলনে সংগঠনের রক্ত পতাকা উত্তোলন করেন এআইডিএসও'র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অতীশ বোস।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভারতবর্ষের বিপ্লবী সাম্যবাদী দল এসইউসিআই(কমিউনিস্ট) দলের রাজ্য কমিটির সদস্য ও জেলা সম্পাদক কমরেড মদন ঘটক।
সম্মেলনে আগত প্রতিনিধিদের উদ্দেশ্যে আলোচনা করেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক।
তিনি ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতিতে আমাদের দেশের নবজাগরণের মনীষী ও স্বাধীনতার আপোষহীন ধারার বিপ্লবীদের স্বপ্ন ও সংগ্রামের ধারাবাহিকতায় মহান নেতা কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারার চর্চার মাধ্যমে ছাত্র আন্দোলন ও বিপ্লবী ছাত্র সংগঠন এআইডিএসও কে গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড শম্পা সিরিন। সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী জেলা সভাপতি কমরেড যুথিকা ধীবর।
সম্মেলন থেকে কমরেড সুদাম সাহা সভাপতি ও কমরেড অমিত মণ্ডল সম্পাদক সহ ১৬ জনের জেলা কমিটি ও ৪৩ জনের কাউন্সিল নির্বাচিত হয়।






