গভীর নিম্নচাপের কারনে শনিবার থেকেই চলছে হাওড়া জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি




গভীর নিম্নচাপের কারনে শনিবার থেকেই চলছে হাওড়া জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি।  তার ফলে রাতের দিকে দূশ্যমান্যতা কম থাকে। আর তারজন্য  শনিবার  রাত ২:৩০ মিনিট নাগাদ হাওড়ায় ঘটলো পথ দুর্ঘটনা। 



একটি  সবজির লরি বাগনান থেকে আসছিলো।   নিয়ন্ত্রন হারিয়ে শ্যামপুরের কাছে  ইলেকট্রিক পোষ্টে ধাক্কা মারে।


ড্রাইভার আহত হয়েছে।  তাকে কাছাকাছি হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। প্রসঙ্গত এই একই দিনে সকালে হাওড়ার আমতায় ঘটেছিল এক ভয়াবহ দুর্ঘটনা।  একটি বাসের সঙ্গে টাটাসুমোর ধাক্কা লাগে। সেই ঘটনার মোট সতেরো জন আহত হয়েছেন।  



তাদের মধ্যে অনেকেরই অবস্থা গুরতর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শ্যামপুরে আবার দৃরঘটনা।  যদিও শ্যামপুরের ঘটনাটি একটি ছোটো দুর্ঘটনা। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...