চ্যাম্পিয়ন হলো কেন্দা এরিয়া ।



সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : 

খনি সংস্থা ইসিএলের আন্ত: এরিয়া ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো কেন্দা এরিয়া । বুধবার কুমারডিহি উদয়ন সংঘ স্টেডিয়ামে ফাইনাল খেলাটি হয় । কুনুস্তরিয়া এরিয়া-কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কেন্দা এরিয়া । প্রথমার্ধে খেলাটি গোলশূন্য অবস্থায় শেষ হয় । 



দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে কেন্দা এরিয়ার খেলোয়াড়েরা । ফাইনাল খেলাটি তে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান জয়ী দলের সৌভিক মন্ডল । টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কেন্দা এরিয়ার সোমনাথ মান্ডি । ফাইনাল খেলাটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন বাকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার সাহু, বিনেশ শর্মা (এজিএম ) , মধুরিমা মন্ডল (ডি,এম) সহ সংস্থার আধিকারিকেরা ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...