সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :
শুক্রবার স্বেচ্ছাসেবী সংস্থা "তৃণাঙ্কুর"- এর পক্ষ থেকে উদ্বোধন করা হলো অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা । এই উপলক্ষে বাকোলার সুভাষ কলোনিতে তৃণাঙ্কুর কার্যালয় চত্বরে একটি অনুষ্ঠান আয়োজিত হয় । উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মধ্যক্ষ অনুভা চক্রবর্তী, তৃণাঙ্কুর সংস্থার সম্পাদক রামচরিত পাশওয়ান,শিল্পপতি সুরজিৎ সামন্ত সহ অন্যান্যরা । একটি বেসরকারি সংস্থা তাদের সি,এস,আর প্রকল্পে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স টি আজ তৃণাঙ্কুর সংস্থার হাতে তুলে দেয় । সংস্থাটির পক্ষে এস,কে সামন্ত জানান তৃণাঙ্কুর সংস্থাটি এলাকায় দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছে । তাই অ্যাম্বুলেন্সটি তাদের হাতে তুলে দেওয়া হল । তৃণাঙ্কুর সংস্থার সম্পাদক রামচরিত পাসওয়ান জানান অ্যাম্বুলেন্সটি আজ থেকে এলাকার যে কেউ প্রয়োজনে ব্যবহার করতে পারবেন । খুব স্বল্প মূল্যে এই পরিষেবা পাওয়া যাবে ।
বিধায়ক নরেন্দ্রনাথ বাবু বলেন অ্যাম্বুলেন্সটি অত্যাধুনিক । এতে আইসিইউ, ভেন্টিলেশন, অক্সিজেনের সুবিধা রয়েছে । এই ধরনের এম্বুলেন্স আগে এলাকায় ছিলনা । সব ধরনের সুবিধা যুক্ত এই রকম অ্যাম্বুলেন্সে মুমূর্ষ রোগীকে হাসপাতালে পৌঁছানোর জন্য মোটা টাকা ভাড়া দিতে হয় । এখন থেকে এলাকার মানুষ খুব স্বল্প মূল্যে 24 ঘন্টা এই অ্যাম্বুলেন্স পরিষেবা পাবে বলে নরেন্দ্রনাথ বাবু জানান ।

