পুলিশের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা, টিকাকরণ শিবির ।



সংবাদদাতা, অন্ডাল :

 অন্ডাল থানা ও অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশের যৌথ উদ্যোগে সোমবার জাতীয় সড়ক সংলগ্ন টপ লাইনে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা ও কোভিড টিকাকরণ শিবির । 
পথ দুর্ঘটনা এড়াতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে দুই মাসব্যাপী সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে ।মঙ্গলবার অন্ডালের জাতীয় সড়ক সংলগ্ন টপ লাইনে অন্ডাল থানা ও ট্রাফিক গার্ড পুলিশের যৌথ উদ্যোগে এদিন কর্মসূচির অঙ্গ হিসাবে স্বাস্থ্য পরীক্ষা ও কোভিড টিকাকরণ শিবির আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন কমিশনারেট এর এসিপি দেবদাস দাস, ডিসি ট্রাফিক আনন্দ রায়, ট্রাফিক এসিপি তুহিন চৌধুরী, এসিপি অন্ডাল তোহীদ আনোয়ার সহ অন্যান্য আধিকারিকেরা । অন্ডাল ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় মন্ডল জানান এদিন সিবিটি আয়োজন করা হয় মূলত ট্রাক, বাস ও লরির ড্রাইভার দের জন্য । তাদের স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও কোভিড টিকাকরণ করা হয় । এসিপি দেবরাজ দাস জানান মানুষের জীবনে অমূল্য ।সামান্য অসাবধানতার কারণে প্রতিদিন পথ দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয় । 



হেলমেট, সিটবেল্ট পড়া ও ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালালে দুর্ঘটনা এড়ানো যায় । চালক ও আরোহীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই এই কর্মসূচি বলে জানান তিনি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...