এয়ারপোর্ট চত্বরে ঝোপে আগুন ঘিরে আতঙ্ক




সংবাদদাতা, অন্ডাল : 

রবিবার বেলা বারোটা নাগাদ অন্ডাল এয়ারপোর্ট চত্বরে আগুন ঘিরে চাঞ্চল্য ছড়ায় । রাণীগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।


রবিবার বেলা বারোটা নাগাদ অন্ডাল এয়ারপোর্ট চত্বরে রাস্তার পাশে ঝোপ-জঙ্গলের মধ্যে হঠাৎই ধোঁয়া লক্ষ্য করা যায় । 

আগুন লাগার কারণেই  এই ধোঁয়া । কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে বড় এলাকাজুড়ে । দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাণীগঞ্জ থেকে একটি দমকলের ইঞ্জিন । 


এয়ারপোর্টের কর্মীরা ছাড়াও ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ ও । দমকল কমীরা প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । 

রাস্তার পাশে থাকা শুকনো গাছপালা থেকে আগুন ছড়িয়ে ছিল বলে অনুমান । 

তবে কি কারণে আগুন ছড়ালো সেই বিষয়ে অবশ্য এয়ারপোর্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...