হুগলি নদী জলপথ পরিবহনের গাদিয়াড়া শাখা সূত্রে খবর , গেঁওখালি -গাদিয়াড়া জলপথ পরিবহন বন্ধ থাকলেও নুরপুর-গাদিয়াড়া জলপথ পরিবহন অর্থাৎ লঞ্চ পরিষেবা চালু আছে।
কিন্তু সেখানে যাত্রী নেই। তবে বিপদের মোকাবিলায় সেখানে সমস্তরকম সাবধানতা অবলম্বন করা হয়েছে। লঞ্চের মধ্যে আছে লাইফ জ্যাকেট ও জলসাথীরা।
তাঁরা সর্বদা সতর্ক থাকছেন। প্রসঙ্গত ঘূর্ণিঝড় জাওয়াদ এর জন্য রাজ্য সরকার সমস্ত রকম সতর্কতা অবলম্বন করেছে।
হুগলি নদী জলপথ পরিবহনেও সমস্ত রকম সতর্কতা অবলম্বন করা হয়েছে । যেখানে লঞ্চ পরিষেবা চালু আছে সেখানে লঞ্চের মধ্যে যাত্রীদের সুরক্ষার জন্য সমস্ত রকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে।


