জোড়া দুর্ঘটনায় জেরবার হাওড়া গ্রামীণ এলাকা।



 মঙ্গলবার হাওড়ার সন্তোষপুরের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি।   মৃত ব্যক্তির নাম সুবোধ বাঙাল। তাঁর বয়স আনুমানিক পঞ্চাশ বছর।  তিনি একজন ডেকোরেটার্সের কর্মী।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে তাঁর বাড়ি উলুবেড়িয়ার খলিশানি এলাকায়। আরও জানা গিয়েছে ,তিনি কাজ করে বাড়ি ফিরছিলেন।  তখন ঘটনাস্থলে একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘাতক লরিটি তার শরীরের উপর দিয়ে চলে যায়।  ঘটনা ঘটার পর স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান সেখ জুবের আলম ও স্থানীয় মানুষদের সহযোগিতায় তাঁকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে জরুরী ভিত্তিতে পাঠয়। কিন্তু সেখানকার চিকিৎসকরাই তাঁকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনাটি পাশাপাশি এদিন হাওড়ার পাঁচলাতেও  লড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার।  দুটি ঘটনাতেই ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...