উলুবেড়িয়ার ফুলেশ্বর স্টেশন সংলগ্ন কালসাপা বাজারে আগুন।



উলুবেড়িয়ার ফুলেশ্বর স্টেশন সংলগ্ন কালসাপা বাজারে আগুন। আগুনে পুড়ে গেছে ৫-টি দোকান ঘর সম্পূর্ণ একটি আংশিক। দুপুর ২টো নাগাদ আগুন লাগে, স্থানীয় লোকজন প্রানপন চেষ্টা করে, পরে দমকলের ২ ইঞ্জিন ঘটনাস্থলে।




 আগুন নেভানোর কাজ চালায়। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে কিছু বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান। 



পুড়ে যাওয়া ৫টি দোকানের মধ্যে ছিল একটি মোবাইলের দোকান, একটি কাপড়ের, একটি ঔষধের, একটি টেলারিং ও  একটি চালের দোকান, এবং একটি ডাক্তারখানার আংশিক ক্ষতি হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...