স্বাস্থ্য কর্মী রূপে স্বীকৃতি বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন,

বামনগোলা:১০ ডিসেম্বর:

স্বাস্থ্য কর্মী রূপে স্বীকৃতি বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন,



 সহ একটি স্মারকলিপি প্রদান করেন আশা কর্মীরা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা ব্লকের মুদিপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এদিনের এই ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এদিন ওই ব্লকের সমস্ত আশা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে ওই হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে হাজির হন এবং সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর বামনগোলা ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক সুদীপ কুন্ডুর হাতে ১০দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি তুলে দেন।


যদিও এদিন ওই আশা কর্মীদের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবেন বলে দাবি করেন বামনগোলা ব্লক স্বাস্থ্য আধিকারিক সুদীপ কুন্ডু।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...