সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :
বুধবার ইসিএলের খোট্টাডিহি কোলিয়ারি-তে এইচএমএস সংগঠন ছেড়ে 70 জন যোগ দিলেন তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন এ । সেই সাথে উদ্বোধন করা হলো তৃণমূলের মুখপত্র "জাগো বাংলার" কার্যালয় ।
বুধবার পাণ্ডবেশ্বর এর খোট্টাডিহি কোলিয়ারি চত্বরে আয়োজিত হল তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসি-র সাংগঠনিক সভা । উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব হরেরাম সিং, পাণ্ডবেশ্বর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা । এদিনের সভায় এইচএমএস ছেড়ে কেকেএসসি সংগঠনে যোগ দেন 70 জন । নবাগতদের হাতে সংগঠনের পতাকা তুলে দেন কেকেএসি-র মহাসচিব হরেরাম সিং ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । এলাকায় এদিন "জাগবাংলা"-র একটি নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয় ।
অনুষ্ঠানে নরেন্দ্রনাথ বাবু বলেন যারা ভুল বুঝে অন্য সংগঠনে গিয়েছিল ভুল ভাঙতে তারা ফিরতে শুরু করেছে । আগামী দিনে কয়লাখনি গুলিতে কয়লা খাদান শ্রমিক কংগ্রেস সংগঠন আরো শক্তিশালী হবে বলে জানান তিনি ।

