ফুটপাত বাসিন্দাদের সেবার মধ্য দিয়ে হাওড়ায় শিক্ষা স্বাস্থ্য দিবস উদযাপন



 নিজস্ব সংবাদদাতা,হাওড়া:

 সামাজিক কাজে তাঁদের পরিচয়।  পরিচয় অন্ধকার ভেদ করে একমুঠো আলো জ্বালানোর প্রচেষ্টায়। যাদের মাথার উপর ছাদ নেই, যাদের প্রবল শীতে গায়ে একটা ভালো কম্বল নেই তাদের জীবনে একরত্তি হাসি ফোটানোর মধ্যে তাঁদের পরিচয়।  সেই কাজ করে তাঁরা উদযাপন করলেন শিক্ষা স্বাস্থ্য দিবস।   আজ  থেকে কিছুদিন আগে হাওড়ার বাসিন্দা  ইরশাদ আহমেদ, ডাঃ রাজেশ কুমার রজক, মোঃ শানুয়াল মুস্তাফা , রঞ্জিত কুমার দাস , অচ্ছে লাল  এবং অজয় কুমার শ-এর মতো ডাক্তার, শিক্ষক এবং সমাজকর্মীর  সদস্য দ্বারা শিক্ষা-স্বাস্থ্য মিশন এবং কল্যাণ প্রতিষ্ঠিত হয়েছিল। তবে সংস্থা শুরু করে তাঁরা চুপচাপ বসে ছিলেন না। 



প্রায় অর্ধেক হাওড়ার ফুটপাতের  বাসিন্দাদের মধ্যে তাঁরা  রাতের অন্ধকারে বাঁচার রশদ জুগিয়েছেন।   ২৫  শে ডিসেম্বর ২০২১  রাতে এডু-স্বাথ মিশন এবং কল্যাণের সমস্ত দল কম্বল, কেক, খাদ্য সামগ্রী এবং সুরক্ষা কিট বিতরণের মাধ্যমে  তাঁদের প্রতিষ্ঠা দিবস শিক্ষা-স্বাস্থ্য দিবস হিসাবে উদযাপন করেছেন । সংগঠনের অন্যতম সক্রিয় সদস্য চিকিৎসক রাজেশ কুমার রজক জানান,  তাঁরা ডোমজুর থেকে হাওড়া পর্যন্ত,  সাঁতরাগাছি স্টেশন এবং বিভিন্ন  অঞ্চলের কাছে একশোটিরও   বেশি কম্বল বিতরণ করেছেন ।



  এই মিশনের লক্ষ্য হল পয়লা  জানুয়ারী 2022 পর্যন্ত একই দ্রব্যগুলি  বিতরণ করা হবে  যাতে যতটা সম্ভব দরিদ্রদের সাহায্য করা যায় এবং  নববর্ষের উপহার দেওয়া যায়।  তিনি জানান,  এডু-স্বাস্থ মিশন এবং কল্যাণ মূলত আঠারো  বছরের কম বয়সী শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করে তাদের শিক্ষামূলক কিট, কাউন্সেলিং, আর্থিক সহায়তা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ প্রদান করে  বিনামূল্যে কোর্স তৈরি করা এবং আরও অনেক কিছু করার সংকল্প নিয়েছে। রাজেশবাবু আরও বলেন,  তাঁদের মিশন নিজেদের দেশের ছেলে মেয়েদের   শিক্ষিত ও স্বাস্থ্যবান হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...