সাকিব হাসান,দক্ষিন ২৪ পরগনা,
দিনের পর দিন ধরে নরেন্দ্রপুর ও সোনারপুর জুড়ে বেড়েই চলেছে চুরির ঘটনা। কখনো দিন দুপুরের আবার কখনও রাতের অন্ধকারে। আবারও বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটে গত শনিবার বড়দিনের দিন নরেন্দ্রপুর থানা রানিয়া সর্দার পাড়া, সুকান্ত কানন এলাকায়। অভিযোগ গত শনিবার রাত ৯ টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী কল্যাণ মন্ডল। তার স্ত্রী অর্চনা মন্ডল তিনি জানান, সেদিন বিশেষ কাজে বাইরে যেতে হয় তাদের, তারা যখন বাড়িতে ফেরে তখন রাত প্রায় ১০ টা বেজে যায়।
বাড়িতে ফিরতেই ঘরে ঢুকে দেখেন’ ঘরের সব লন্ডভন্ড হয়ে রয়েছে। সাথে সাথে অর্চনা মন্ডল আলমারির কাছে গিয়ে সেখানে দেখেন আলমারির লকার খোলা, এবং গয়নার বাক্স গুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তখন সেই বাক্স খুলে দেখেন তার মধ্যে কোনও গয়না নেই। খোয়া যায় পাঁচটি চেন, একটা নেকলেস, তেরোটি কানের দুল এছাড়াও নগদ পাঁচ হাজার টাকা।
এসব নিয়ে চম্পট দেয় চোর। তিনি বলেন, এই গোয়না গুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৫ থেকে ৬ লক্ষ্য টাকা। তবে ঘটনার পর ৪ দিন কেটে গেলেও সেই চোরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

