লাউদোহায় পথ সচেতনতা কর্মসূচি পুলিশের ।



সংবাদদাতা, লাউদোহা :

 রবিবার দুর্গাপুর- ফরিদপুর ( লাউদোহা ) থানার উদ্যোগে পদযাত্রার মাধ্যমে এলাকায় আয়োজিত হল পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি । পদযাত্রাটি সূচনা হয় থানা থেকে, শেষ হয় বিডিও অফিস মোড়ে । উপস্থিত ছিলেন এসিপি (ইস্ট) তহীদ আনোয়ার, সিআই (বি) পিন্টু সাহা, থানার আধিকারিক পলাশ মন্ডল সহ অন্যরা । এছাড়াও পদযাত্রায় পা মেলান পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার্স ও সমাজের বিভিন্ন অংশের মানুষজন । 



এসিপি তহীদ আনোয়ার জানান সড়ক দুর্ঘটনা এড়াতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে নেওয়া হয়েছে দুই মাসব্যাপী সচেতনতা কর্মসূচি । ইতিমধ্যে বেশ কয়েকটি থানা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়েছে । ধারাবাহিকভাবে প্রতিটি থানা এলাকাতেই তা করা হবে । কারণ জীবন অমূল্য । সামান্য অসাবধানতার কারণে প্রতিদিনই অনেক প্রাণহানির ঘটনা ঘটে । হেলমেট পড়া আর ট্রাফিক নিয়ম মেনে বাইক চালালে তা এড়ানো সম্ভব । সেজন্যই এই সচেতনতা কর্মসূচির আয়োজন বলে জানান তিনি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...