উলুবেড়িয়ার ফুলেশ্বরে সঞ্জীবন হাসপাতালের ক্যাথল্যাব উদ্বোধন করলেন বিশিষ্ঠ চিত্রাভিনেতা তথা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী।
ক্যাথল্যাবের মাধ্যমে রোগীর এনজিওগ্রাম করার পর হার্টের ব্লক কিংবা ছিদ্র ধরা পড়লে প্রয়োজনীয় রিং পরানো, পেসমেকার স্থাপন এবং বাইপাস হার্ট সার্জারি করার সুবিধা থাকবে।
শিশুদের হার্টের জন্মগত সমস্যা সমাধানেও কাজ করা যাবে।
স্বাস্থ্য সাথী কার্ড থাকলে সমস্ত চিকিৎসা বিনামূল্যে পাওয়া যাবে বলে জানান,হাসপাতালের ডিরেক্টর ডাঃ শুভাশিস মিত্র।
উদ্বোধন অনুষ্ঠানে সাংসদ দেব ছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডাঃ নির্মল মাজি,আমতার বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ রঞ্জন বসু,সাঁকরাইলের বিধায়ীকা প্রিয়া পাল উলুবেড়িয়া পৌরসভার মূখ্য প্রশাসক অভয় দাস প্রমুখ।
স্বাস্থ্যসাথীর কার্ড হোল্ডার রা সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবে বলে জানান হাসপাতালের সুপার ডা,শুভাশীষ মিত্র ।




