রাস্তা পার হওয়ার সময় বাইকারোহী নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। জখমদের স্থানীয়রা উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। ঘটনাটি গাজোল থানার কদুবাড়ি সংলগ্ন ৮১ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে। বুধবার বিকেলে এক দম্পতি তাঁদের একমাত্র সন্তানকে নিয়ে জাতীয় সড়ক হাত দেখিয়ে পারাপার হতে যাচ্ছিলেন, ওই সময় কদুবাড়ি থেকে গাজোলের দিকে আসা এক বাইকারোহী নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। রাস্তায় ছিকটে পড়েন ৩ জনে। জখম হন ওই দম্পতি। হাল্কা চোট পায় তাঁদের শিশু। স্থানীয় বাসিন্দারা ওই তিন জনকে তড়িঘড়ি উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। জখমরা হলেন সহাদেব বিশ্বাস, তাঁর স্ত্রী অনামিকা মন্ডল এবং চার বছরের পুত্র সন্তান।
