নিজস্ব সংবাদদাতা , শ্যামপুর:
শ্যামপুর এক ব্লকের হরিবাজার সংলগ্ন গোহালদহ গ্রামের জনৈক বাপন সামন্ত নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বাড়ছে রহস্য। স্থানীয় একটি শ্মশানের কাছে মৃত ব্যক্তির পাশেই মদের বোতল এবং কয়েকটি গ্লাস ,রান্না করা মাংস,কিছু খাবার পাওয়া গেছে। মৃত বাপন এলাকায় নিরীহ মানুষ হিসাবেই পরিচিত। গ্রামের মানুষ জন অনেকেই মনে করছেন এটা সাধারণ মৃত্যুর ঘটনা হতেই পারেনা। কোন বচসার জেরেই খুন হতে পারেন বাপন।
গ্রামে তাই একটা চাপা আতঙ্ক রয়েছে। আজ খুব সকালেই স্থানীয় শ্যামপুর থানা দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছেন।
খুন না আত্মহত্যা সেই ব্যাপারেও তদন্ত চলছে। মৃত বাপন সামন্তের স্ত্রী ও দশ বছরের এক কন্যা সন্তান রয়েছে। পরিবারে নেমেছে শোকের ছায়া।

