পুলিশের জালে অবৈধ গম ভর্তি ট্রাক



কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

পুলিশের জালে গম ভর্তি ট্রাক। অবৈধ ভাবে পাচার হওয়ার আগেই ধরা পড়লো একটি গম বোঝাই ট্রাক। পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকের অন্তর্গত কাইতি বাজার থেকে গোপন সূত্রে খবর পেয়ে মাধবডিহি থানার ওসি সুব্রত বেড়ার তৎপরতায় আটক করা হয় গম ভর্তি ট্রাকটিকে।



 আটক করার পরে কোনো বৈধ নথিপত্র না দেখাতে পারায় গ্রেপ্তার করা হয় তিন ব্যক্তিকে। পরে ৫ দিনের রিমান্ড এর আবেদন করে পাঠানো হয় বর্ধমান আদালতে। পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তির নাম আনন্দ ঘোষ, বয়স-৪৫, শুভ কর্মকার, বয়স-১৮, স্বপন পাল, বয়স-৬৩ বছর। আটক করা ট্রাক্টরটির নাম্বার-WB41c4539

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...