বামেদের সম্প্রীতি মিছিল



সংবাদদাতা, অন্ডাল : 

সোমবার বাবরি মসজিদ ভাঙ্গার বর্ষপূর্তির দিনে সম্প্রীতির ডাক দিয়ে মিছিল করল সি পি আই এম । এদিন বিকেলে উখড়ায় মিছিলটি শুরু হয় সিপিএম পার্টি কার্যালয়ের সামনে থেকে । মাধাইগঞ্জ রোড, বাজার, স্কুল মোড় সহ গ্রাম ঘুরে মিছিলটি শেষ হয় ফের পার্টি কার্যালয়ের সামনে এসে ।



 মিছিলে পা মেলান সিপিআইএম দলের জেলা সম্পাদক ( পশ্চিম বর্ধমান) গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, তুফান মুখোপাধ্যায় সহ প্রায় শ দুয়েক কর্মী-সমর্থক । সংবিধান, গণতন্ত্র রক্ষা, ধর্মনিরপেক্ষতা, বিভাজনের ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে এদিনের মিছিল বলে দলের পক্ষ থেকে জানানো হয় ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...