সচেতনতার বার্তা নিয়ে 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' এর অনুষ্ঠান

 


 অতসী দাস, শ্যামপুর:


পথ সচেতনতার বর্তা জনমানসে পৌঁছেদিতে , শ্যামপুর-বাগনান তিনরাস্তার মোড়ে সাড়ম্বরে পালিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ শীর্ষক অনুষ্ঠান।


 উদ্যোগে শ্যামপুর থানা।

 পথ চলতি মানুষ জনের কাছে পথ নিরাপত্তার সঠিক বার্তা পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান সি.আই সোমনাথ দে।


 অনুষ্ঠানের আহ্বায়ক শ্যামপুর থানার আধিকারিক তন্ময় ভট্টাচার্য সহ পদস্থ পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্সরা সচেতনতার লক্ষ্যে এক পদযাত্রায় অংশ নিয়ে মূল অনুষ্ঠান মঞ্চে আসেন। মঞ্চ থেকে বিভিন্ন বক্তাগণ পথ নিরাপত্তার ব্যাপারে মানুষ জনকে সচেতন করেন। 



মঞ্চে উপস্থিত ছিলেন- সি.আই সোমনাথ দে,শ্যামপুর থানার ও.সি তন্ময় ভট্টাচার্য, বিধায়ক কালীপদ মণ্ডল, হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ নদেবাসী জানা,শ্যামপুর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা মন্দীরা মণ্ডল,  ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্তিরঞ্জন মাইতি সহ আরো অনেকে।



ও.সি তন্ময় ভট্টাচার্য জানান, সচেতনতার লক্ষ্যে আরো প্রচারাভিযান চালানো হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...