উত্তর ২৪ পরগনার ধামাখালি সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ এবং ইসালে সাওয়াব।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাতের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা মিশনের ডাইরেক্টর, শিক্ষক তথা এলাকার ভূমি পুত্র আবু সিদ্দিক খান বলেন,
এই মাদ্রাসাটি ফুরফুরা শরীফের মেজলা হুজুর (রহঃ)নিজ হাতে প্রতিষ্ঠিত মোজাদ্দেদে জামান পীর আবু বক্কার সিদ্দিকী রহমাতু ল্লাহ আলাইহির মতাদর্শে পরিচালিত বে-সরকারী আবাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বর্তমান ১৮৪ জন এতিম, অসহায়, গরীব ছাত্র আবাসিকভাবে পাঠরত। ১১ জন দক্ষ শিক্ষক - শিক্ষাকর্মী দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবুজাফর মাজাহেরী বলেন, আমাদের মাদ্রাসায়
দ্বীনি শিক্ষার সাথে আধুনিক শিক্ষা দানে বদ্ধপরিকর। বর্তমানে এ মাদ্রাসার সুনাম বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। মাদ্রাসার আরো কিছু কাজ সাবলীলভাবে করার জন্য এলাকার বিত্তশালী ব্যাক্তিদের কাছে নানাবিধ সহযোগিতার আহবান করেন।মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমরান মোল্লা, সিরাতের অফিস সম্পাদক হাফেজ সাজ্জাদ আলি, মাওলানা আয়ুপ আলি মোল্লা, আবদার আলম, মাদ্রাসার সম্পাদক কুদ্দুস
মোল্লা, সমাজসেবী নিজাম উদ্দিন প্রমুখ।
এদিন শতাধিক অসহায় মানুষের হাতে শীতবস্ত্র দান করা হয়।

