ডোমজুড় গোল্ড কাপ ,



 ডোমজুড় গোল্ড কাপের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছিল বড়গাছিয়া শান্তি সংঘ ও গুড়াপ অল আদিবাসী ক্লাব । ডোমজুড়ের প্রাচ্য ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথম অর্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয় অর্ধের শুরুতেই বড়গাছিয়ার নাইজেরিয়ান খেলোয়াড় ডেভিড একটি দর্শনীয় শটে গোল করে তার দলকে এগিয়ে দেন। যদিও এই গোলকে ধরে রাখতে পারেনি বড়গাছিয়া। রক্ষনের খেলোয়াড়দের ভুলে গুড়াপের গনেশ মান্ডি গোল শোধ করে দিয়ে দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো পক্ষই  গোল করতে পারে নি।


তাই খেলাটি ১-১ গোলে অমিমাংসিত অবস্হায় শেষ  হওয়ার জন্য খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বড়গাছিয়া শান্তি সংঘ ৪-২ ব্যবধানে গুড়াপ কে পরাজিত করে। বড়গাছিয়া শান্তি সংঘের গোলরক্ষক মিল্টন ভৌমিক দুটি অনবদ্য সেভ করে দলকে পরবর্তী পর্যায়ে খেলার ছাড়পত্র এনে দেন। মিল্টনকেই খেলার ম্যান অব দি ম্যাচ নির্বাচিত করা হয়। খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিফা রেফারি কালিদাস মুখার্জি,সাগর সেন,এরিয়ান্স ক্লাবের প্রাক্তন ফুটবলার প্রণব চক্রবর্তী, রেলের মাঠের ফুটবল কোচ অরূপ শ্রীমানি(বাবলা) প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...